জাতীয় ফিচার

ভারত মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই করণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে এই কষ্টে ভারতের শাষকগোষ্ঠী সবাই মন খারাপ করে বসে আছে। এজন্যই অপতথ্য-অপপ্রচার তারা চালাচ্ছে। এটি করে কোনো লাভ হবে না।

মঙ্গলবার রাজশাহী নগরীর ভুবন মোহন পর্কে ‘দেশীয় পণ্য কিনে হন ধন্য’ শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমরা ভারতীয় শাল নিবো না। এই দেখেন বাংলাদেশের খদ্দর শাল। শীত যাচ্ছে না? রাজশাহীতে শীততো বেশি। তারপরও পরে এসেছি। এই পরেই আমরা জীবনযাপন করছি। আগেও করেছি। ছোটবেলা থেকেই পরছি। এখন গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য আসছে। তারা (ভারত) তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করবো না? আমাদের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঞ্জি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। আমরা ভারতীয় পণ্য এজন্য বর্জন করছি, কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র