জাতীয়

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে নিহত অন্তত ৯১

ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ছিঁড়ে নদীতে পড়ে অন্তত ৯১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

রোববার সন্ধ্যার দিকে ছটপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীরা সেতুটিতে জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে। এসময় সেতুতে প্রায় ৫০০ মানুষ অবস্থান করছিলেন।

এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে অনেকেই সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছেন। সন্ধ্যার পর অন্ধকার নেমে আসায় তীরে আসতে বেশ বেগ পেতে হচ্ছিল তাঁদের। কেউ কেউ নদীর মাঝে ভেঙে ঝুলতে থাকা সেতুর অংশ ধরে ওপরে ওঠার চেষ্টা করছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার সময় তিনি গুজরাটে ছিলেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সেতু দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। আহত ব্যক্তিদের পরিবারপ্রতি দেওয়া হবে ৫০ হাজার রুপি। এ ছাড়া রাজ্য সরকারও হতাহত ব্যক্তিদের জন্য অর্থসহায়তার ঘোষণা দিয়েছে। সহায়তা হিসেবে নিহত প্রত্যেকের পরিবার ৪ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের পরিবার ৫০ হাজার রুপি করে পাবে।

আরও পড়ুনঃ “দেশে এডিস মশা ছিল না, হয়তো প্লেনে করে এসেছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র