জাতীয়

ভারতের উত্তরাখন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

ভারতের উত্তরাখন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

ভারতের উত্তরাখন্ড রাজ্যে বরযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। ৪৫ জনকে বহন করা বাসটি ৫০০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে ভারতের উত্তরাখন্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার সিমরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স চার বছর থেকে ৫১ বছরের মধ্যে।

এ বিষয়ে পুলিশ জানায়, বাসটি পাউরির হরিদ্বার থেকে কদাগাঁও যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘঠে। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু

উত্তরাখন্ড পুলিশ প্রধান অশোক কুমারের উদ্ধৃতি দিয়ে দি হিন্দুস্তান টাইম জানায়, এ ঘটনায় ২০ জনকে উদ্ধার এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক অভিহিত করেন এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর টুইটার বার্তায় জানায়, উত্তরাখন্ডের পাউরির এ বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। এই মর্মান্তিক সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা দেওয়া হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র