ভাঙচুর-লুটপাটকারীরা শেখ হাসিনার দোসর: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিহীন দেশে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট যারা করছে, তারা দলের কেউ নয়, দুর্বৃত্ত এবং শেখ হাসিনার দোসর। তারা বিজয় ছিনিয়ে নিতে চায়।
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘বিএনপি ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’
রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। সেই সরকার তিনমাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে।’





