“ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে”
চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঈদে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজি রোধে পুলিশ-র্যাব কোঠর অবস্থানে।
মন্ত্রী বলেন, কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি করছে। অধিক মুনাফার চিন্তা থেকেই এর প্রভাব বেশি পড়ে।
তিনি আরও বলেন, যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে। সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে।
চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে।
যারা অতি মুনফার লোভে দামবৃদ্ধি করছেন, তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে।
আরও পড়ুনঃ ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চাইলেন শেখ হাসিনা






"বিএনপি নিজেদের পকেট উন্নয়নের দল, আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল" - Tathya Sangjog
March 23, 2024[…] […]
"বিএনপির উদ্দেশ্য দেশের বাজার অস্থিতিশীল করে পণ্যের মূল্য বাড়ানো" - Tathya Sangjog
March 23, 2024[…] […]
বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের - Tathya Sangjog
March 23, 2024[…] […]
"তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা" - Tathya Sangjog
March 23, 2024[…] […]
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; নিহত বেড়ে ১৫ - Tathya Sangjog
March 23, 2024[…] […]
আর্থ্রাইটিস প্রজনন সমস্যা বাড়াতে পারে - Tathya Sangjog
March 23, 2024[…] […]
ধূমপান ও মদ্যপানের নেশা কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি! - Tathya Sangjog
March 23, 2024[…] […]
সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
March 23, 2024[…] […]