বেনাপোলে ১২ কেজি সোনাসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি ওজনের সোনাসহ সাজু আহম্মেদ (২০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
এ বিষয়ে ‘৪৯ ব্যাটালিয়ন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ্ব ছিদ্দিকী বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। এক পর্যায়ে ঝিকরগাছা সীমান্তের বংদা এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০৬টি সোনার বার পাওয়া যায়।
বিজবি জানিয়েছে, আটকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। ১০৬টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানান তিনি।
আরও পড়ুনঃ জনস্বার্থে তিন এসপিকে অবসরে পাঠালো সরকার






চীনে জন্মহার বাড়াতে একাধিক নীতি গঠন - tathyasangjog
October 19, 2022[…] […]