বৃহস্পতির দুর্লভ ছবি তুলল নাসার টেলিস্কোপ
মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার যুগান্তকারী জেমস ওয়েব টেলিস্কোপে এবার ধরা পড়ল বৃহস্পতি গ্রহের ছবি।
যে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে তোলা নক্ষত্র মণ্ডলের ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল, সেখানেই ধরা পড়ল বৃহস্পতির ছবি।
টুইটারে বৃহস্পতি গ্রহের সেই ছবি প্রকাশ করে নাসা বলছে, জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমাদের সৌরজগতের বিভিন্ন উপাদানের ছবি সংগ্রহ শুরু করেছে। সেই পরীক্ষামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই নাসা বৃহস্পতি গ্রহের ছবি তুলেছিল।
ছবি দেখে মনে হতে পারে কেউ উজ্জ্বল হলুদ ও কালচে লাল রঙ লেপে দিয়েছে এই গ্রহের গায়ে।





