বৃহস্পতিবার ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র র্যালি
আগামীকাল বৃহস্পতিবার গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সারাদেশে র্যালি করবে বিএনপি।
আজ বুধবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে।
এতে বলা হয়, র্যালিটি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। একই দিন দেশব্যাপী সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।





