বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ১৮
বুরকিনা ফাসোতে দুটি সশস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
দেশটির একটি নিরাপত্তা সূত্র রোববার এ খবর জানিয়েছে।
এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শনিবার সশস্ত্র ব্যক্তিরা বানি শহরে হামলা চালায়। এতে ১২ জন নিহত হয়। সাহেল অঞ্চলের দরি থেকে ৪০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত। শনিবার দেশটির পূর্বাঞ্চলে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে।
সাহেল অঞ্চলের দেশটিতে সম্প্রতি জিহাদী তৎপরতা খুব বেড়ে গেছে। পশ্চিম আফ্রিকার দেশটি বিশ্বের সবচেয়ে অস্থির ও অনুন্নত দেশ। দেশটির প্রায় ৪০ শতাংশ এলাকা সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
আরও পড়ুনঃ “কর্মী থেকে নেতা মোসলেম উদ্দিন নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের দৃষ্টান্ত”





