“বুদ্ধিজীবীদের বিবৃতি কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের বঞ্চিত করার জন্য”
সম্প্রতি ড. ইউনূসের পক্ষে ৩৪ জন বুদ্ধিজীবীর বিবৃতি প্রসঙ্গেত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বুদ্ধি লোপ নাকি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের ঠকানোর জন্য তারা বিবৃতিটা দিয়েছেন -সেটিই প্রশ্ন।
তিনি আজ সোমবার বিকেলে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে টেলিভিশন ক্যামেরা-জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে এ কথা বলেন। পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রধান আলোচকের বক্তব্য দেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘৩৪ জন বুদ্ধিজীবীর বিবৃতি দেখলাম ড. ইউনূস সাহেবের পক্ষে। ড. ইউনুস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই কেন না তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেন নাই। তার প্রতিষ্ঠানে শ্রমিকদের দেওয়ার কথা ছিলো ৫ শতাংশ, যা ১২শ’ কোটি টাকার বেশি। সেই ১২শ’ কোটি টাকাকে জালিয়াতির মাধ্যমে ঘুষ দিয়ে ৪শ’ কোটি টাকা করা হয় এবং সেটাও তিনি দেন নাই। এ জন্য মামলা হয়েছে, তারপর জরিমানা হয়েছে। এখন মামলা বিচারাধীন।’
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ৩৪ জন বুদ্ধিজীবীকে বলতে চাই আপনারা যে বিবৃতি দিলেন, শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? ১২শ’ কোটি টাকা শ্রমিকদের পাওনা ছিলো সেই পাওনা না দিয়ে সেটা জালিয়াতির মাধ্যমে কমিয়ে ৪শ’ কোটি টাকা করা হলো আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন! আপনাদের বুদ্ধিটা কি এখানে লোপ পেয়েছে, না কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছেন -এটি হচ্ছে আমার প্রশ্ন।
এ সময় টিভি ক্যামেরা-জার্নালিস্টদের উদ্দেশে সম্প্রচারমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে টেলিভিশনের প্রাণ হচ্ছে ক্যামেরা সাংবাদিকরা। তারা যদি শ্যুট না করে তাহলে তো টেলিভিশনে নিউজ যাবে না, সেটা নিউজের শুটিং হোক কিম্বা প্রোগ্রামের শুটিং। তারা শ্যুট না করলে প্রযোজক, পরিচালক, নিউজ এডিটর, নিউজ কাস্টারদের কোনো কাজ নাই।
হাছান মাহমুদ বলেন, ‘ক্যামেরা সাংবাদিকদের কষ্ট করে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অনেক সময় অনেকে তেড়ে আসে, ক্যামেরা ভেঙ্গে দেয়। অনেক ক্যামেরা সাংবাদিক নির্যাতনের শিকার হন। এ সমস্ত ঝুঁকি নিয়ে তারা কাজটা করেন। এ জন্য তথ্যমন্ত্রী হিসেবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এই ক্যামেরা সাংবাদিকরা যাতে ঠিকভাবে বেতন পায় সে দিকে নজর দেওয়া ও তাদেরকে প্রধানমন্ত্রী ঘোষিত সার্বজনীন পেনশন স্কীমের আওতায় আনার জন্য সকল টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা






একনেকে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন - Tathya Sangjog
August 28, 2023[…] […]
মূল্যস্ফীতি কমানো ও প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর - Tathya Sangjog
August 28, 2023[…] […]
সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প - Tathya Sangjog
August 28, 2023[…] […]
আমরা ব্রিকসের সদস্য পেতে পদ আমরা আরও একধাপ এগিয়ে গেছি: পরিকল্পনামন্ত্রী - Tathya Sangjog
August 28, 2023[…] […]
ইমরান খানের তিন বছরের সাজা হাইকোর্টে স্থগিত - Tathya Sangjog
August 28, 2023[…] […]
কঙ্গোয় গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ১৪ - Tathya Sangjog
August 28, 2023[…] […]
"বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে না; নমিনেশন বাণিজ্য করে" - Tathya Sangjog
August 28, 2023[…] […]
এই ভুলগুলোতে আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্লক হতে পারে - Tathya Sangjog
August 28, 2023[…] […]
শিক্ষকদের আন্দোলন করার জন্য এই মুহূর্ত সঠিক সময় নয়: শিক্ষামন্ত্রী - Tathya Sangjog
August 28, 2023[…] […]
"দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে উন্মুক্ত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ নীতি রয়েছে" - Tathya Sangjog
August 28, 2023[…] […]
হার্ট দুর্বল হলে যে লক্ষণগুলো দেখা যায় - Tathya Sangjog
August 28, 2023[…] […]
ইটিং ডিজঅর্ডার থেকে মুক্তি পেতে এই টিপসগুলো ফলো করুন - Tathya Sangjog
August 28, 2023[…] […]
"সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কী বুঝে বলেছেন, তা আমি জানি না" - Tathya Sangjog
August 28, 2023[…] […]
কোমল পানীয়র উপর থেকে কর কমলো - Tathya Sangjog
August 28, 2023[…] […]
ইথিওপিয়ায় সামরিক বাহিনী-মিলিশিয়াদের লড়াইয়ে নিহত ১৮৪ - Tathya Sangjog
August 28, 2023[…] […]