বিসিবি থেকে ৫০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন সাফজয়ী মেয়েরা
সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার বিসিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’
বিসিবি সভাপতি নাজমুল হাসানের উদ্ধৃতিও দেওয়া হয়েছে বিবৃতিতে। নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, “ঐতিহাসিক অর্জন এবং দুর্দান্ত পারফরম্যান্সে গোটা জাতিকে গর্বিত করেছে নারী ফুটবল দল। তাদের চেষ্টার প্রতি সমর্থন ও প্রশংসা জানাতে আমি বিসিবির পক্ষ থেকে গোটা দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছি। কোনো সন্দেহ নেই, সাফের এই সাফল্য দেশের নারী ও পুরুষ ক্রীড়াবিদদের নিজ নিজ খেলায় আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য এনে দেওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে।”
আরও পড়ুনঃ ছাদখোলা বাসেই বরণ করা হবে বাংলার মেয়েদের
উল্লেখ্য, কাঠমান্ডুতে গত সোমবার দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন। ঐতিহাসিক এই জয়ের পর আজ দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে ছাদখোলা বাস। সেই বাসে খেলোয়াড়দের নিয়ে আনন্দ-শোভাযাত্রার মাধ্যমে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে নিয়ে আসা হবে।






রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে বলিষ্ঠ ভূমিকা নিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
September 21, 2022[…] আরও পড়ুনঃ বিসিবি থেকে ৫০ লাখ টাকা পুরস্কার পাচ্… […]
ইউরোর বাছাইপর্বে নিষিদ্ধ রাশিয়া - tathyasangjog
September 21, 2022[…] […]