বিশ্বব্যাপী চালু হলো হোয়াটসঅ্যাপ
৩ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ।
আজ মঙ্গলবার স্থানীয় সময় একটার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহার করা যাচ্ছে না ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। অ্যাপে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের তথ্য প্রকাশ করেছে ডাউন ডিটেক্টর ডটকমও। ওয়েবসাইটটি বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে থাকে। এরই মধ্যে কয়েক হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টর ডটকমে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেছেন।
এর আগে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা গেলেও এতবেশি সময় ধরে থাকেনি কখনো। গত বছর বেশ কয়েকবার বিভ্রাটের কারণে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পড়েছিল আর্থিক ক্ষতির মুখে। কয়েক কোটি গ্রাহক হারিয়েছিল তারা।
আরও পড়ুনঃ বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ





