বিশ্ব সংযোগ

বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ হলিউড অভিনেতার মৃত্যু

ক্যারিবিয়ান দ্বীপে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে।

বৃহস্পতিবার এক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে তারা নিহত হন বলে ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে।

এ ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে যেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

প্রতিবেদন মতে, বৃহস্পতিবার দুপুরের পর বিমানটি গ্রেনাডাইনের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিল। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কয়েকদিন আগে অলিভার ইন্সটাগ্রামে একটি গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেছিলেন। যেখানে ক্যাপশন লেখা আছে, স্বর্গের কোথাও থেকে শুভেচ্ছা! সম্প্রদায় এবং ভালবাসার জন্য… ২০২৪ (এখানে) আমরা এসেছি!

আরও পড়ুনঃ বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা