জাতীয়

বিভিন্ন গণমাধ্যমে ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত: প্রেস উইং

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পাবনায় ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

শনিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার পুলিশ প্রশাসনের বরাত দিয়ে তিনি একথা জানান।

সাঁথিয়া থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত অনুমানিক ১টা ৪৫ মিনিটে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতেরা ১টি সাদা রংয়ের হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা ৫ যাত্রী- প্রবাসী মো. শরিফুল ইসলাম (৩৬), প্রবাসী মো. উজ্জল হোসেন (৩৮), শাহীন (৩৬), মো. বিদ্যুৎ (৩৯) ও মো. সুমন আলীকে (৪০) অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও নাকফুল একটি, ৫০২ দিনার (বৈদেশিক মুদ্রা) ও নহদ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

বিবৃতিতে আরও বলা হয়, এসময় ডাকাতেরা একজন অজ্ঞাতনামা সিএনজিচালকের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং মো. ইমরান নামে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে একটি রেডমি মোবাইলও ছিনিয়ে নেয়। এরপর ৭/৮ জনের ওই ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র