জাতীয় ফিচার

“বিনামূল্যে বই দেয়ায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে”

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১২ কপি বই বিনামূল্যে বিতরণ করেছি। এটি পৃথিবীতে কোনো জায়গার জন্য একটি অচিন্তনীয় ব্যাপার। বিনামূল্যে বই দেওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে গেছে।

আজ রোববার সকালে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিকের বই উৎসবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এ পাঠ্যপুস্তক উৎসবে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী– তাই সকাল থেকেই উৎসাহের সঙ্গে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে শিক্ষার্থীরা। চোখে মুখে প্রাপ্তির রেশ, সঙ্গে নতুন বইয়ের গন্ধে যেন অন্যরকম আনন্দ। বছরের প্রথম দিন তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাস বাঁধভাঙা।

এ সময় আরও বক্তব্য দেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানসহ অনেকে।

আরও পড়ুনঃ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র