জাতীয় ফিচার

“বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই। বিএনপির প্রভু আছে যারা তাদের স্বার্থের পক্ষে ওকালতি করে। আমাদের বন্ধুরা একাত্তরের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের নির্বাচনে কোনো বিদেশি বন্ধু হস্তক্ষেপ করেনি।

আজ সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তানি দালালি করে আমাদের শত্রু। এ শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জেলে চার নেতা হত্যা করেছিল। জয় বাংলা, ৭ মার্চ নিষিদ্ধ করেছিল।

তিনি বলেন, এরা দালাল, এদের কারণের গণহত্যার স্বীকৃতি আজও আমরা পাইনি। পাকিস্তানের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা আমরা পাইনি। পাকিস্তানি নাগরিকেরা বছরের পর বছর বোঝা হয়ে আছে। কথা দিয়েও তাদের নাগরিকদের ফেরত নেয়নি। পাকিস্তান একাত্তরে গণহত্যা নিয়ে একটিবারও দুঃখ প্রকাশ করেনি। কোনো সরকারও প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের জন্য বাংলাদেশের কাছে তারা এ যাবত ক্ষমা প্রার্থনা করেনি। পাকিস্তানের যারা দালালি করে তারা স্বাধীনতার শত্রু।

তিনি বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই। বিএনপির প্রভু আছে যারা তাদের স্বার্থের পক্ষে ওকালতি করে। আমাদের বন্ধুরা একাত্তরের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের নির্বাচনে কোনো বিদেশি বন্ধু হস্তক্ষেপ করেনি। বিএনপির বন্ধুরা যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল, তখন আমাদের বন্ধুরা নির্বাচনের পক্ষে স্ট্রংলি দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ মূল্যস্ফীতিতে কৃচ্ছতা সাধন ও সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র