বিএনপি দেশের রফতানি ও বাণিজ্য বন্ধ করার পাঁয়তারা করেছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত। সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন দেশে চিঠি দিয়ে দেশের রফতানি ও বাণিজ্য বন্ধ করার পাঁয়তারা করেছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এবার অনেক ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশি কূটনৈতিকদের পদলেহন করছে। কিন্তু বিদেশিদের পদলেহন করে মানুষের মন জয় করা যায় না। তারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু সেই নির্বাচনে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিশাল জোট গঠন করে মাত্র ৭টি আসন পেয়েছিল তারা। এ থেকেই দলটির জনপ্রিয়তা বোঝা যায়। তবে আগামী নির্বাচনে যেন তারা ৩০টির বেশি আসন পায়, সেই আশাবাদ রইল।
আরও পড়ুনঃ “আমরা কারো কাছে করুণা বা দয়া চাই না, আমরা ন্যায্য অধিকার চাই”






"রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করছে বিএনপি" - tathyasangjog
March 14, 2023[…] […]
শিক্ষা ও অবকাঠামো খাতে এডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
March 14, 2023[…] […]