অন্যান্য দেশ সংযোগ ফিচার

“বিএনপি উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি উপরে উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একেক আসনে টাকাওয়ালা ২-৩ জন প্রার্থী, যার যতো টাকা, লন্ডনে পাঠাচ্ছে। আর মনোনয়নের জন্যে লন্ডনে পাড়ি জমাচ্ছে। বিএনপি নির্বাচনে না আসলে, তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কি করে ? নির্বাচন না করলে তারেক রহমান টাকা পাবে কই!

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দিল্লীতে বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, সাথে পুতুলও ছিলেন। বিএনপির এখন কী হবে ? পতনযাত্রা নাকি পশ্চাৎযাত্রা। কেবলই পিছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। আজকের সেলফি দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে।

আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি তলে তলে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদের একটি খবর দেই, বিএনপি উপরে উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একেক আসনে টাকাওয়ালা ২-৩ জন প্রার্থী, যার যতো টাকা, লন্ডনে পাঠাচ্ছে। আর মনোনয়নের জন্যে লন্ডনে পাড়ি জমাচ্ছে। বিএনপি নির্বাচনে না আসলে, তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কি করে ? নির্বাচন না করলে তারেক রহমান টাকা পাবে কই!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের পদযাত্রায় জনগণ নেই, জনগণ বিএনপির সাথে নেই। অবস্থা বেগতিক, বিএনপি সামনে কিছু দেখে না। বিএনপি দিনের আলোর মধ্যেও অমানিশার অন্ধকার দেখে। তাদের আন্দোলনে কোন জনসমর্থন নেই।

আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার