“বিএনপির সমাবেশের আগে মালিক-শ্রমিকরা ভয়ে গাড়ি চালানো বন্ধ রাখে”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এ কারণে তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে।এ ছাড়া পরিবহন সংগঠনগুলোতে বিভিন্ন দলের মানুষ আছে। পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই।
আজ শনিবার সকালে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভার ভেন্যু–পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। কারণ তাদের সমাবেশে এখন পর্যন্ত একটি পটকাও ফুটেনি। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে তারা মানুষ মেরেছে। অথচ এখন বিএনপির সমাবেশে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।
আরও পড়ুনঃ বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে পর্তুগাল






ইকুয়েডরে কারাগারে দাঙ্গা; নিহত ১০ - tathyasangjog
November 19, 2022[…] […]