“বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না”
বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি নেতাদের) শুধু বলব, নোংরা ভাষায় কথা বলবেন না। নোংরা ভাষায় যদি আমাদের সাইড থেকে শুরু হয়, তখন কিন্তু পালাবেন। আমরা কিন্তু বলিনি। আমরা বেগম খালেদা জিয়াই বলি। ‘হাসিনা, হাসিনা’ এটা বেয়াদবের মতো ভাষা। লন্ডন থেকে এসব বলে আর এখানে বিএনপির নেতাকর্মীরা ব্যবহার করে। নেতাদের নামে খারাপ ভাষায় কথা বলবেন, সমুচিত জবাব দেয়া হবে। কারা কারা বলছেন, সব নোট আছে। তালিকা আছে।
আওয়ামী লীগ বটবৃক্ষ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বটবৃক্ষের নাম, ধাক্কা দিয়ে ফেলা সম্ভব নয়। সেটা ১০ ডিসেম্বর আবারও প্রমাণ হয়ে গেছে। আওয়ামী লীগকে ফেলে দিলেন না? পল্টনে সমাবেশ করলেন না? আমি বলেছিলাম সমঝোতা হবে। হয়েছে। আমাদের আকাশের কালো মেঘ কেটে যাবে। গতকাল (শনিবার) একটা মেঘ ছিল, সব মেঘ কেটে গেছে। আতঙ্ক দূর হয়েছে। স্বস্তি ফিরেছে। অনুমোদিত (বিএনপির গণসমাবেশ) জায়গা, তাদেরই চয়েস।






ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না” […]
ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না” […]
১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূরণ - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না” […]
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না” […]
রোমে বন্দুক হামলায় ৩ নারী নিহত - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না” […]