বাস টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো প্রকার টোল আদায় করা যাবে না। টোল মানে বাস কিংবা ট্রাকে মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকে তারাই সেটা নির্ধারণ করেন, সেটা টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রজ্ঞাপনে তারা জানিয়ে দেবেন কোন জায়গায় কত টাকা টোল দিতে হবে। এটা যারা না মানবে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।
আসাদুজ্জামান খান বলেন, অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো বিআরটিএর নীতিমালার আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হবে। এ বিষয়ে একটি প্রোগ্রাম ঘোষণা করে বিআরটিএ তদারকি শুরু করবে। চালক শ্রমিকদের ডোপ টেস্ট প্রবর্তন করেছি। এ টেস্টটি সহজে ও স্বল্পতম সময়ে করার জন্য উদ্যোগ গ্রহণ করার কথা এখানে আলোচিত হয়েছে।
আরও পড়ুন : শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত






বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির ২ আরোহীর মৃত্যু - tathyasangjog
October 27, 2022[…] আরও পড়ুনঃ বাস টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদ… […]