জাতীয়

বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির ২ আরোহীর মৃত্যু

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া ১২ নম্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাসিন্দা বাবলু পোদ্দার (৬৫) ও সিরাজগঞ্জের শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়জন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়াসহ গাড়ি কিনে বাড়িতে ফিরছিলেন। পথে তারা মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ঘোড়ার গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ বাস টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র