জাতীয় ফিচার

বায়ুদূষণে ঢাকাকে ছাড়িয়েছে গাজীপুরের শ্রীপুর

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। তবে গাজীপুরের শ্রীপুরে এ দূষণের মান ঢাকার থেকেও বেশি।

আজ শনিবার সকাল পৌনে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর সবশেষ আপডেটে দেখা যায়, ঢাকার স্কোর ১৫৮, যা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরের বাতাসের মান ২০২, যা খুবই অস্বাস্থ্যকর। আর কুমিল্লার স্কোর ১৭৩।

তবে বিশ্বের সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় প্রথমে স্থান করে নিয়েছে ইরাকের বাগদাদ। ১৬৫ ও ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীনের শেনইয়াং ও মিয়ানমারের ইয়াঙ্গুন।

১০১ থেকে ২০০-র মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-র বেশি থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুনঃ পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র