জাতীয় ফিচার

বান্দরবানে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন

বান্দরবানে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন

বান্দরবানে ফানুস উড়িয়ে বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসি।

শনিবার রাতে বান্দরবান জেলা সদর রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই পোয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে তিনি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আরও পড়ুনঃ রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখার পরামর্শ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

মন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান। মন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

1 Comment

  1. রাজনীতিতে হেরে যাবার ভয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের - tathyasangjog

    October 8, 2022

    […] আরও পড়ুনঃ বান্দরবানে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র