প্রযুক্তি

বাজারে এলো ‘গুগল পিক্সেল ওয়াচ’

বাজারে এলো 'গুগল পিক্সেল ওয়াচ'

মার্কিন টেক জায়ান্ট গুগল বাজারে এনেছে তাদের অত্যাধুনিক পণ্য গুগল পিক্সেল ওয়াচ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পণ্য উন্মোচন অনুষ্ঠানে পিক্সেল স্মার্টঘড়ি দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

এই পিক্সেল ওয়াচ হলো গুগল ব্র্যান্ডিংয়ের প্রথম স্মার্টওয়াচ। গোলাকৃতির ডোম ডিজাইনের নতুন এই স্মার্টওয়াচটি এলটিই এবং ওয়াইফাই দুটি অপশনে পাওয়া যাবে।

গুগল পিক্সেল ওয়াচের ওয়াইফাই মডেলের দাম ধরা করা হয়েছে ৩৪৯ ডলার ( প্রায় ৩৬,১২৪ টাকা) এবং ফোরজি এলটিই মডেলের দাম ৩৯৯ ডলার ( প্রায় ৪১,৩০০ টাকা )। নতুন এই ঘড়িটি ব্ল্যাক, সিলভার এবং গোল্ড এই তিনটি স্ট্র্যাপ অপশনে এসেছে। তবে ব্যবহারকারী চাইলে লেমনগ্রাস, অলিভ, রেড, গ্রে এবং গ্রিন কালারেও এটি পাবেন।

আরও পড়ুনঃ চাঁদে গাছ লাগানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা

গুগল পিক্সেল ওয়াচ ১.৬ ইঞ্চি গোলাকার ডিসপ্লে। ওয়্যার ওএস চালিত ঘড়িটিতে থাকছে গুগলের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ, ওয়ালেট এবং প্লে স্টোর। গুগল জানিয়েছে গ্যালাক্সি স্মার্টওয়াচের মতো গুগল পিক্সেল ওয়াচে রয়েছে একটি বিশেষ টেকনোলজি, যার মাধ্যমে ব্যবহারকারী ঘড়িটির উপর ট্যাপ করে অ্যাপ চালু করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে ঘড়িটির বিভিন্ন মেনু কাস্টমাইজ করা যাবে।

গুগল পিক্সেল ওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ফিটনেস এবং হেলথ ফিচার। এতে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার এবং অ্যাক্টিভ জোন মিনিটস। সেই সঙ্গে ঘড়িটি একাধিক ওয়ার্কআউট এবং স্পোর্টস মোড সাপোর্ট করবে। ঘড়িটিতে বিল্ট-ইন জিপিএস রয়েছে, যার মাধ্যমে ফোন ছাড়াই হাতে ঘড়িটি থেকে বাইরের অ্যাক্টিভিটি ট্র্যাক করা সম্ভব।

রিপোর্টার

About Author

1 Comment

  1. হোয়াটসঅ্যাপে নেয়া যাবে না স্ক্রিনশট - tathyasangjog

    October 7, 2022

    […] আরও পড়ুনঃ বাজারে এলো ‘গুগল পিক্সেল ওয়াচ’ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান