“বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অপতৎপরতা তুলে ধরছে রাশিয়া”
বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেছেন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া প্রতিযোগিতা করছে না বরং পরিস্থিতি অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের অপতৎপরতার চিত্র তুলে ধরছে।
এসময় ইউক্রেনের উদাহরণ টেনে তিনি বলেন, এক দশক আগে দেশটিতে একই রকম তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল করেছিলো যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার ঢাকায় রুশ দূতাবাসে ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণকারী দুই নৌ কর্মকর্তাকে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্ন আসে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ প্রসঙ্গে।
রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেন, পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া। অতীত অভিজ্ঞতার তুলনায় রাশিয়া দেখাতে চেয়েছে বাংলাদেশে কী করতে চায় যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের উদাহরণ তুলে রুশ রাষ্ট্রদূত বলেন, দেশটিকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র এক দশক আগে ৫ মিলিয়ন ডলার খরচ করে।
এদিকে, রাশিয়ার অভিযোগের কোন উত্তর দেয়নি যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনঃ সমগ্র বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী : তথ্যমন্ত্রী





