জাতীয় ফিচার

বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন অধ্যায়: চূড়ান্ত পর্যায়ে ‘সমন্বিত অংশীদারিত্ব চুক্তি’

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদূরপ্রসারী করতে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ বা সমন্বিত অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইইউ-এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি এই ইতিবাচক অগ্রগতির কথা জানান।

ইইউ প্রতিনিধি পাওলা পাম্পালোনি জানান, গত দুই দশক ধরে সাধারণ অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে সম্পর্ক পরিচালিত হলেও ২০২৪ সালের নভেম্বর থেকে পিসিএ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে ‘অসাধারণ’ সংস্কারের উদ্যোগ নিয়েছে, তা ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই চুক্তি বাংলাদেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এক বিশাল সুযোগ তৈরি করবে।

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাওলা পাম্পালোনি ঘোষণা করেন, নির্বাচন পর্যবেক্ষণে একটি উচ্চপর্যায়ের বড় মিশন পাঠাচ্ছে ইইউ। মিশন প্রধান চলতি সপ্তাহেই ঢাকা পৌঁছাবেন এবং রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। ইইউ মনে করে, একটি সফল গণতান্ত্রিক রূপান্তর বাংলাদেশ-ইইউ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

সাক্ষাতকালে অধ্যাপক ইউনূস ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “গত ১৬ বছর এ দেশের মানুষ স্বৈরশাসনের কারণে ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ সমর্থন দিয়েছে। আমি বিশ্বাস করি, সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে, কেউ ‘না’ ভোটের পক্ষে যাবে বলে মনে হয় না।”

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র