বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। আজই আমরা এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করেছি।’
সচিব বলেন, ‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।’





