বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর অপচেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র: রাশিয়া
যুক্তরাষ্ট্র নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর অপচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞাসহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন।
এর আগে গত ২৩ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে এবার আরও ভয়াবহ মন্তব্য করলো মস্কো।
বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে।
মস্কোর আশঙ্কা আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরও কয়েকটি চাপ প্রয়োগের অস্ত্র ব্যবহার করতে পারে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো।
সেইসঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ছুতোয় অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র- এমন শঙ্কাও প্রকাশ করেছে রাশিয়া। প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখারোভা।
উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তিউনিসিয়া, মিশর, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে সরকার উৎখাত করা হয়। গণতন্ত্রের নামে সরকার পতনের এই প্রক্রিয়াকে পশ্চিমারা আরব বসন্ত বলে উল্লেখ করে। কিন্তু সেই বসন্তের ভয়ঙ্কর পরিণতি আজও ভোগ করছে দেশগুলোর জনগণ।
আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা






জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া আসনে নৌকার প্রার্থী থাকবে না - Tathya Sangjog
December 17, 2023[…] […]