জাতীয় দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের অর্থনীতি ভারত-পাকিস্তানের চেয়ে ভালো: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না।

আজ রোববার সকালে ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।

মন্ত্রী আরও বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উস্কানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।

আরও পড়ুনঃ হিংসাত্মক চলচ্চিত্র আপনাকে সংবেদনশীল করে তুলতে পারে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র