অন্যান্য দেশ সংযোগ ফিচার

বাংলাদেশকে গতানুগতিক কৃষি থেকে বের হয়ে আসতে হবে: কৃষিমন্ত্রী

বাংলাদেশকে গতানুগতিক কৃষি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ এগ্রিকালচার ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের মূল রফতানিখাত পোশাক। তবে দেশের রফতানিখাতকে বিস্তৃত করতে খাদ্য রফতানির ওপরে জোর দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না মর্মে আদেশ দিয়েছেন উল্লেখ করে রাজ্জাক বলেন, কৃষিকে বিস্তৃত ও আধুনিক করতে হবে। কৃষিকে আধুনিক করা গেলে দেশের বাজারে এবং আন্তর্জাতিক পর্যায়েও কৃষিখাতে বড় রকমের সাফল্য আসবে।

মন্ত্রী আরও বলেন, মানুষের জীবনধারায় বড় রকমের পরিবর্তন এসেছে। মানুষ এখন শুধু ভাত না, ফল-ফলাদিসহ, দুগ্ধজাত অনেক পণ্যের প্রতি ঝুঁকছে। এতে করে কৃষিখাতেও এসেছে বৈচিত্র্য।

কৃষি উদ্যোক্তাদের সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে মধ্যম আয়ের মানুষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে কৃষিখাতে উদ্যোক্তার সংখ্যা। উদ্যোক্তারা নানা রকমের সমস্যার সম্মুখীন হোন। তাদের সমস্যা সমাধানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার