জাতীয়

“বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। কারণ, বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে।

আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের পরিস্থিতি কখনোই ভালো ছিল না, তবে বাংলাদেশের আশা পরিস্থিতি ভালো হবে এবং দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী চীন সফর করবেন।
তিস্তা প্রকল্প নিয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের জুলাই নাগাদ বাংলাদেশ থেকে আম আমদানি শুরু করবে চীন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র