জাতীয় ফিচার

বন্যায় ২ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ

চলমান বন্যায় এখন পর্যন্ত ফেনী ও ব্রাহ্মণবাড়ীয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। দেশের আট জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীগুলোর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে।

বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে আলী রেজা বলেন, গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পর যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বর্ণনা তুলে ধরো হলো। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৮টি। সেগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া। ৮ জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়াও ৫০ উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৫৭টি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। মৃতের ২ জন (ফেনী-১ জন ও ব্রাহ্মণবাড়ীয়া ১ জন)। পানিবন্দি/ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেয়ার জন্য মোট ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আর আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৭৫ হাজার ৬৬৮ জন আশ্রয় নিয়েছে। এছাড়াও ৭ হাজার ৪৫৯টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ৮ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে আছে বলেও জানান তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর বিবরণ দিয়ে বলা হয়েছে, দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের আন্দোলনের পর বাংলাদেশের সংস্কারের পথ সুগম হয়েছে: জাপানের রাষ্ট্রদূত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র