জাতীয় ফিচার

বছরে ১০-১৫ হাজার মানুষ ডিপ্রেশনে মারা যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ১৮ শতাংশ মানুষের কোনো না কোনো মানসিক সমস্যা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানসিক সমস্যা এখন দিন দিন বেড়েই চলেছে। এমনকি বছরে ১০ হাজার থেকে ১৫ হাজার মানুষ ডিপ্রেশনে মারা যাচ্ছে।

আজ রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পাবনা মানসিক হাসপাতালকে ট্রেনিং সেন্টার, রিসার্স সেন্টার করার কাজ প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার এমনকি বিশ্বেও রোল মডেল। এশিয়ার মধ্যে আমরা প্রথম হয়েছি। যা অনেক বড় ব্যাপার।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে এ সভায় মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘের মহাসচিবের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ।

এ সময় সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞ স্বল্পতা প্রকট। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ‘আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। মানসিক স্বাস্থ্য সেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতাও সৃষ্টি করা জরুরি।

আরও পড়ুনঃ আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রিপোর্টার

About Author

1 Comment

  1. ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু - tathyasangjog

    November 6, 2022

    […] আরও পড়ুনঃ বছরে ১০-১৫ হাজার মানুষ ডিপ্রেশনে মারা… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র