বিনোদন

বক্স অফিস কাঁপাচ্ছে টাইগার-৩

দীপাবলিতে সাধারণত সিনেমা মুক্তি দেন না বলিপাড়ার ভাইজান সালমান খান। ঈদেই ভক্তদের ঈদি দেন বলিউড সুপারস্টার। সর্বশেষ ‘প্রেম রতন ধন পায়ো’র ৮ বছর পর আবারও দীপাবলিতে ভরসা রাখলেন সালমান।

সিনেমা ব্যবসাসংশ্লিষ্ট বিশ্লেষকেরা শুরুতে এ সিদ্ধান্তকে ঝুঁকি হিসেবে দেখেছিলেন। কারণ, অন্য উৎসবের মতো দীপাবলিতে সাধারণত অত বিপুলসংখ্যক দর্শক যান না সিনেমা হলে।

আর ভাইজান যে ভুল করেননি, তা বুঝিয়ে দিল টাইগার-৩ এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস জানিয়েছে, ১২ নভেম্বর মুক্তির প্রথম দিনেই টাইগার থ্রি বিশ্বজুড়ে আয় করেছে ৯৪ কোটি রুপি। শুধু ভারতের বাজারেই আয় করেছে ৪৪ দশমিক ৫০ কোটি রুপি।

আর এরই মধ্যে একটি রেকর্ডও করেছে টাইগার-৩। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং। এর আগে ২০১৯ সালে তাঁর ‘ভারত’ সিনেমাটি ভারতে প্রথম দিন আয় করেছিল ৪২ দশমিক ৩০ কোটি রুপি।

এদিকে মুক্তি পর এখন পর্যন্ত সালমান, ক্যাটরিনা আর ইমরান হাশমি অভিনীত সিনেমাটি আয় করেছে ১৮৩.৭২ কোটি রুপি।
আশা করা হচ্ছে, ১৭ নভেম্বর থেকে বাংলাদেশের হলে দেখা যাবে সিনেমাটি।

জেনে নেয়া যাক সালমান অভিনীত সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমাগুলো নিয়ে;

প্রেম রতন ধন পায়ো : ৪০ দশমিক ৩৫ কোটি রুপি
সুলতান : ৩৬ দশমিক ৫৪ কোটি রুপি
টাইগার জিন্দা হ্যায় : ৩৪ দশমিক ১০ কোটি রুপি

এছাড়া প্রথম দিনের ব্যবসার অঙ্কে টাইগার ফ্র্যাঞ্চাইজির অন্য দুই সিনেমাকেও ছাড়িয়ে গেছে টাইগার থ্রি। এক থা টাইগার-এর ওপেনিং ছিল ৩২.৯৩ কোটি রুপি, আর টাইগার জিন্দা হ্যায় ৩৪.১০ কোটি।

আরও পড়ুনঃ শরীরে ভিটামিনের আধিক্যও ক্ষতিকর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের