ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে।
বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দেন তিনি।
তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।





