ফের তিন দিনের কর্মসূচি দিলো বিএনপি
বিএনপি ও সমমনা দলগুলো সরকারের পদত্যাগ ও ভোট বর্জনের লিফলেট বিতরণের গণসংযোগ কর্মসূচি ৪র্থ দফায় আবারও তিনদিন বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।
আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
রিজভী জানান, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২, ৩ ও ৪ জানুয়ারি) এই কর্মসূচি পালন করবে তারা।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার পক্ষে সারা দেশে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি ও সমমনা দলগুলো।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি।
আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি: তথ্যমন্ত্রী





