জাতীয়

ফের অবরোধ ডাকলো বিএনপি

দুর্গাপূজা

হরতালের পর একদিন বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে দেশব্যাপী এ সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি।

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২২ ও ২৩ নভেম্বর ২০২৩ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার ৬ষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।

এরপর সবশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র