জাতীয় দেশ সংযোগ রাজনীতি

ফিলিস্তিনে ত্রাণ সহায়তা পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ

মিশরের সীমান্ত দিয়ে ফিলিস্তিনে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা দিলেওও বাংলাদেশ সহায়তা পাঠানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ শনিবার দুপুরে রাজশাহী নগরীর বরেন্দ্র গবেষণা যাদুঘর এলাকায় দুই দিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যালে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাহরিয়ার বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের সঙ্গে আছে, থাকবে। পৃথিবীর ক্ষমতাধর দুই একটি দেশ ইসরাইলকে প্রটেকশন দিচ্ছে। যারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করেন, নতুন করে দল গড়েন। তাদের সঙ্গে ইসরাইলের যোগসাজশ আছে। তারা ইসরাইলের গোয়েন্দা সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। এই বিষয়গুলো বাংলাদেশের মানুষদের ভাবতে হবে।

বিদ্যুৎ, পানি, খাদ্য সরবরাহ বন্ধ করে হাসপাতালে বোমা ফেলা চরম অমানবিক কাজ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা বিশ্বে মানবতার দীক্ষা দিয়ে বেড়ায় তারা এ নিয়ে নীরব। তবে এটা বন্ধ না হলে, এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ।

আরও পড়ুনঃ সিন্ডিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র