ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৫
ঘূর্ণিঝড় নালগায়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
আজ শনিবার দেশটির এক সরকারি কর্মকর্তা এসব কথা জানিয়েছেন।
এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা হয়েছে ৭২। পরে দেশটির সরকারি কর্মকর্তা বলছেন মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের।
এ বিষয়ে মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ “বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”





