জাতীয় দেশ সংযোগ রাজনীতি

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী কর্মপরিকল্পনায় দেশের কৃষি খাত এগিয়ে গেছে”

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী কর্মপরিকল্পনার কারনে দেশের কৃষি খাত অনেক দূর এগিয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী গ্রামে বাস করে। বাংলাদেশ হচ্ছে গ্রামীন বাংলাদেশ। এ গ্রামীণ বাংলাদেশের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। সেই কৃষিকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে বাংলাদেশের উন্নতি হবে।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষিখাতকে স্মার্ট কৃষিতে রূপান্তর করার জন্য কাজ করছে সরকার । এলক্ষ্যে খামারি অ্যাপের ব্যবহার সম্প্রসারিত করা হচ্ছে। খামারি অ্যাপ ব্যবহার করলে ধান আবাদে সারের পরিমিত ব্যবহার করা যাবে, এতে ধানের জমিতে বিঘাপ্রতি সারের খরচ এক হাজার টাকা কমবে। ধানের ফলনও বিঘাপ্রতি এক মণ বাড়বে।

আরও পড়ুনঃ “রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র