প্রতারণার মামলায় হংকংয়ের মিডিয়া জায়ান্ট জিমি লাইয়ের কারাদণ্ড
প্রতারণার অভিযোগে এক মামলায় হংকংয়ের ধনকুবের ও মিডিয়া মোগল জিমি লাইকে পাঁচ বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লাইকের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত অক্টোবরে নিজের অফিসের জায়গা বেআইনিভাবে আরেকজনের কাছে ভাড়া দিয়েছিলেন।
৭৫ বছর বয়সী লাই গত বছর চীন সরকারের নিষিদ্ধ তিয়েনআনমেন মিছিলে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভে নিহতদের স্মরেণ এ মিছিলের আয়োজন করা হয়েছিল। এ ঘটনার পর তাকে আটক করে ১৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। ওই সাজার মেয়াদ শেষ হওয়ার পরই আরেক মামলায় কারাদণ্ড দেয়া হলো লাইকে।
জিমি হংকং ছাড়াও যুক্তরাজ্যের নাগরিক। তার ছেলে সেবাস্তিয়ান লাইইয়ের অভিযোগ, যুক্তরাজ্যের নাগরিক হলেও তার বাবা দেশটির পক্ষ থেকে কোনো আইনি সহায়তা পাচ্ছেন না।
আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো





