প্যারিসে বন্দুকধারীর গুলি; নিহত ৩
ফ্রান্সের প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন।
আজ শুক্রবার প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থাও খারাপ। সন্দেহভাজন ওই ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে ছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।
পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রসিকিউটররা জানান, তারা এরই মধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬





