জাতীয় ফিচার

পেসমেকারে খালেদা এখন যথেষ্ট সুস্থ আছেন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, গতকাল বিকেল বেলা খালেদা জিয়ার পেসমেকার লাগানো হয়েছে। সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রীর কারণে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে দাবি করছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালে তিনি সেটা পাচ্ছেন বলেই তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সাড়ার মতো নয়। সেগুলোকে চিকিৎসা করে কমিয়ে রাখতে হয়। সেটা করা হচ্ছে।’

তিনি বলেন, ওনাদের এখন ভারসাম্য সঠিক আছে কি না, সেটা একটু দেখতে হবে। এই ভারসাম্যটা ঠিক নেই বলেই তারা এ সব কথা বলছেন। প্রেস কনফারেন্স করে তারা যদি তাদের রাগ-উষ্মা প্রকাশ করতে চান, বাংলাদেশে সব কিছুর স্বাধীনতা আছে, সেটা তারা করতে পারেন।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থেকেছে: শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র