জাতীয়

পেরুতে দমকল গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ, নিহত ২

পেরুর রাজধানী লিমা আন্তর্জাতিক বিমানবন্দরেউড্ডয়নের সময় একটি দমকলের গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষে দুই দমকলকর্মী নিহত হয়েছেন।

দুর্ঘটনারকবলে পড়া লাতাম এয়ারলাইন্সের এলএ ২২১৩ প্লেনটি শুক্রবার (১৮ নভেম্বর) লিমা থেকে জুলিয়াকা যাচ্ছিল।

হোর্হে শ্যাভেজ বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা লিমা এয়ারপোর্ট পার্টনার্স এই ঘটনা প্রসঙ্গে একটি টুইট বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরে প্লেন ওঠা-নামা স্থগিত করা হয়েছে। প্লেনের যাত্রী বা কোনো ক্রু সদস্য নিহত হননি বলে জানা গেছে। তবে ২০ জন যাত্রী আহত হন। আমাদের কর্মীরা সব যাত্রীদের প্রয়োজনীয় সাহায্য করছে। তারা ভালো আছেন।

এদিকে লিমা ফায়ার ডিপার্টমেন্টের জেনারেল কমান্ডার লুইস পন্স লা জারা বলেন, যে ট্রাকে প্লেনটি ধাক্কা দিয়েছে, তাতে ছিলেন দুই দমকলকর্মী। সেই দুই দমকলকর্মীই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের সময় প্লেনের পাশাপাশি ফায়ার ট্রাকটিও চলমান ছিল।

ঘটনার পর পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো এক টুইট বার্তায় মৃত দমকলকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ সৌদির কাছে অশোধিত-পরিশোধিত তেল কেনার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র