পুলিশে দায়িত্ব অবহেলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশে ২৫ ঊর্ধ্ব বয়সী যেসব কর্মকর্তা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা করছেন তাদের চিহ্নিত করা হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) আয়োজিত ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন (শৃঙ্খল) ফোর্স। শান্তিশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবার জন্যই এ ফোর্স। পুলিশে যেসব কর্মকর্তা দেশের কথা চিন্তা করেন না, যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন, আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না এবং কর্মক্ষেত্রে চরম অবহেলা করে চলছেন- তাদের মধ্যে ২৫ বছর উত্তীর্ণ কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে।
এ পর্যন্ত কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা চলমান প্রক্রিয়া। আজ হয়েছে এমন কোনো কথা নেই কিন্তু। যদি আরও পেছনে তাকান প্রতি বছর প্রতি মাসে দু-একজন করে এমন অবসরে যাচ্ছে। এটা কোনো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আসে না।
আরও পড়ুনঃ “দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে, ডলার সংকট নেই”






ছাত্রীকে বিয়ে করতে নারী থেকে পুরুষ হলেন শিক্ষিকা - tathyasangjog
November 8, 2022[…] […]
বান্দরবানের ৩ উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়লো - tathyasangjog
November 8, 2022[…] […]