জাতীয়

পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪ হাজার

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

সারাদেশে পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযানে মোট ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

মনজুর রহমান বলেন, বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদ্‌যাপন নিরাপদ করতেই সারা দেশে বিশেষ অভিযান চালানো হয়। সারা দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত গত ১৫ দিনে সারা দেশে পুলিশ ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালিয়েছে।

অভিযানে ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি ৮ হাজার জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে আটটি শুটার গান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ১৫ দিনের অভিযানে দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, সাত হাজার ৫৮১ কেজি গাঁজা, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ খাদ্য উৎপাদনের জন্য আবাদি জমি সংরক্ষণে জোর প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র