পুলিশের গুলিতে নিহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী
পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন।
আজ রোববার ওড়িশার ঝারসুদোগা জেলার ব্রজরাজনগরের নিকটবর্তী গান্ধী চকে ওড়িশা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নব কিশোর দাশকে গুলি করেন। মন্ত্রী নব কিশোর একটি রাজনৈতিক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তার।
এর আগে পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তার নাম গোপাল দাশ। তিনি স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়েন। তার একটি গিয়ে বিদ্ধ হয় মন্ত্রীর বুকে। তাকে ঘটনার পর পরই হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার পর ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, গুলিবিদ্ধ মন্ত্রীর শরীর রক্তাক্ত হয়ে গেছে। একটি গাড়িতে করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুনঃ আরসিসির সাতটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর





