পুতিন ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ১৪ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠান বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।
সোমবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান।
ইয়েলেন বলেন, রাশিয়ার যুদ্ধ আরও দীর্ঘ করার পরিকল্পনা ব্যাহত করতে ও দেশটিতে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে তা মঙ্গলবার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ইউক্রেনে অর্থ সহায়তা অব্যাহত রাখবে ওয়াশিংটন। এরই মধ্যে ইউক্রেনের নিরাপত্তা সহায়তা বাবদ এক হাজার ৯০০ কোটি ডলারের পাশাপাশি, অতিরিক্ত সাড়ে ৪০০ কোটি ডলারের বেসামরিক সহায়তার বিষয়টি কংগ্রেসের অনুমোদনের জন্য অনুরোধ করেছে বাইডেন প্রশাসন।






"উন্নয়নের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ" - tathyasangjog
November 14, 2022[…] আরও পড়ুনঃ পুতিন ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্… […]
দেশে করোনায় ২ জনের মৃত্যু - tathyasangjog
November 14, 2022[…] […]