জাতীয় ফিচার

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা

পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

পুতিনের বিরুদ্ধে শিশুদের বেআইনিভাবে ইউক্রেন থেকে রাশিয়ায় বিতাড়িত করাসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ এনেছে আইসিসি। যদিও এ ধরনের সব অভিযোগই অস্বীকার করেছে মস্কো।

এ বিষয়ে আইসিসি বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে নানা অপরাধ সংঘটিত হয়েছে। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের নির্বাসিত করার অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রুশ প্রেসিডেন্ট নিজে এবং অন্যদের সঙ্গে মিলে এই কাজ করেছেন। শিশুদের নির্বাসিত করার ক্ষেত্রে অন্যদের আটকাতে নিজের ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিন ছাড়াও রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোভার নামেও পরোয়ানা জারি করেছে আইসিসি।

তবে পুতিন ও মারিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করা সত্ত্বেও তাদের গ্রেফতারের ক্ষমতা নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের। কেবল যেসব দেশ আইসিসির সঙ্গে চুক্তিতে সই করেছে, সেসব দেশেই এখতিয়ার প্রয়োগ করতে পারে আন্তর্জাতিক আদালত। রাশিয়া ওই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়।

আরও পড়ুনঃ পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র